Translate This Site

HAIR OIL (BEST SOLUTION FOR HAIR FALL)

একমাথা ঝলমলে উজ্জ্বল চুল পাওয়ার অন্যতম পথ হল ভালো তেল দিয়ে চুল আর মাথায় ম্যাসেজ করা। চুলে আর স্ক্যাল্পে নিয়মিত তেল দিয়ে ম্যাসেজ করার বেশ কিছু প্রত্যক্ষ ও পরোক্ষ উপকারিতা রয়েছে। উন্নত রক্ত সংবহন, ডিপ কন্ডিশনিং, শরীর-মনের শিথিলতা, চাপমুক্তির মতো আরও বহু উপকারিতা এর অন্তর্গত। চুলে ম্যাসেজ করার জন্য বেছে নিন আপনার পছন্দ মতো তেল।

 


HAIR OIL (BEST SOLUTION FOR HAIR FALL)

WEIGHT: 200ML

MRP:  260 TK

ত্বক শুষ্ক হলে চুলও শুষ্ক হয়। ত্বক তৈলাক্ত হলে চুলে তার প্রভাব পড়ে। তবে শুষ্ক ত্বকের অধিকারীদের চুল তুলনামূলক চিকন হয়ে থাকে তৈলাক্ত ত্বকের অধিকারীদের চেয়ে। চুল যেমনই হোক, সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার তেল লাগাতে হবে চুলে। না হলে খুশকি বেড়ে যাওয়া, চুল পড়ে যাওয়ার মতো বিপত্তি ঘটতে থাকবে। এমনটাই জানালেন আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা।

 


মাথায় শুধু তেল লাগালেই হবে না। মাসাজও করতে হবে। এতে করে রক্তসঞ্চালন বৃদ্ধি পায়। মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ালেও লাভ পাবেন।

 মোটা তোয়ালে গরম পানিতে চুবিয়ে নিংড়ে নিন। এরপর তেল লাগানো চুলে পেঁচিয়ে রাখুন কিছুক্ষণ। গরম ভাপ লোমকূপগুলো খুলে দিতে সাহায্য করে। এতে ভেতরের ময়লা বের হয়ে আসে এবং তেলের পুষ্টিগুণ ভেতরে যেতে পারে। 

এ ছাড়া শ্যাম্পু করার আগে চুলে তেল লাগালে ফল ভালো হয়। কারণ, তখন মাথার ত্বকের ভেতর থেকে ময়লা উঠে আসে।
রাহিমা সুলতানা বলেন, ‘শুষ্ক চুলের অধিকারীদের সপ্তাহে তিন থেকে চার দিন তেল দেওয়া ভাল।


তৈলাক্ত চুলে খুশকি বেড়ে গেলে তেলের সঙ্গে লেবু মিশিয়ে লাগাতে পারেন। চার টেবিল চামচ তেল নিলে এক টেবিল চামচ লেবুর রস মেশাতে হবে। তেলটা একটু গরম করে নিতে পারেন। চুল পড়া কমাতে তেলের সঙ্গে আমলকীর রস মেশান। এগুলো করার পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করুন।